সর্বশেষ

ভ্রাম্যমাণ আদালত

সদরপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে অভিযানের খবর পেয়ে ৪৭টি ফার্মেসি বন্ধ পাওয়া যায়। তবে ওষুধ ব্যবসায়ীদের সংগঠনের দাবি, মঙ্গলবার ছিল সাপ্তাহিক ছুটির দিন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কলাপাড়ায় পাখি শিকার ও মাদকের আসরের চেষ্টা, দুই জনকে শাস্তি

পটুয়াখালীর কলাপাড়ায় বুনো পাখি শিকার করে মাদকের আসর বসানোর প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বক ও ঘুঘু পাখি হত্যা এবং ইয়াবা সেবনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) এই সাজার আদেশ দেন।

দৌলতপুরে সরকারি সার পাচারের চেষ্টা: সাব-ডিলারকে জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারের সময় স্থানীয় জনতা একটি ভ্যান আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় অভিযুক্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কুয়াকাটায় মাদক সেবনের দায়ে দুই বাস চালকের দুই মাসের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ডে অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোংলায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৬, কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাটের মোংলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬ মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলায় ৭৪ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি (৭৪ মণ ৩২ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।